1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ভোলা চরফ্যাসনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার চরফ্যাসনে সাত জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।

একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা জনস্বার্থ রক্ষা করেন এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
চরফ্যাসনের এই ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করে সত্যকে চাপা দেওয়া যাবে না। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24