1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মণিরামপুরে পোষা বিড়ালকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর)-

যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর মিম টাওয়ার সংলগ্ন এলাকায় একটি পোষা বিড়ালকে লাথি মেরে গুরুতর জখম করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিড়ালটির পালক সাংবাদিক এস এম তাজাম্মুল। ঘটনাটি ঘটে ৩০ জুন ২০২৬ রাত ১ টার দিকে। এ ঘটনায় পরদিন সকালে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারী সাংবাদিক এস এম তাজামুল জানান, কয়েকদিন আগে তার বাসার গেটের সামনে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের দোকানের ময়লা ফেলা এবং ক্রেতাদের সাইকেল রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, ৩০ জুন ২০২৬ রাতে ব্রাজিলের ফুটবল ম্যাচ শেষে রফিকুল ইসলাম তার দোকান পরিষ্কার করছিলেন। এ সময় অভিযোগকারী পাশের একটি গ্যারেজের মালিকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে অভিযোগকারীর পোষা বিড়ালটি দোকানের সামনে গেলে রফিকুল ইসলাম ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে জোরে লাথি মারেন বলে অভিযোগ করা হয়। এতে বিড়ালটি গুরুতর জখম হয় এবং সেখানেই মলত্যাগ করে অসুস্থ্য হয়ে পড়ে।ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগকারী দাবি করেন, একটি পোষা প্রাণী শুধু একটি প্রাণী নয়, অনেক পরিবারের কাছে সে পরিবারেরই একজন সদস্য। দীর্ঘদিন ধরে লালন-পালন করা এমন একটি প্রাণীর ওপর হামলার ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিড়ালকে লাথি মারার অভিযোগ অস্বীকার করেন। তবে আলাপচারিতার একপর্যায়ে তিনি অভিযোগকারীকে প্রশ্ন করেন, “বিড়ালটি মারা গেছে কিনা?” এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে মণিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পোষা প্রাণীকে নির্যাতন জঘন্য অপরাধ, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24