1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মণিরামপুরে ভূমি ব্যবস্থাপনায় বদলের ছোঁয়া, প্রশংসায় ভাসছেন এসি (ল্যান্ড) মাহির দায়ান আমিন

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

যশোরের মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহির দায়ান আমিনের আন্তরিক প্রচেষ্টায় বদলে যাচ্ছে এই উপজেলার ভূমি সেবা। জমির রেকর্ড হালনাগাদ, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়, খাস জমি ব্যবস্থাপনা এবং নামজারি (মিউটেশন) সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে তিনি দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছেন।জনসেবার এই গতিশীলতা বজায় রাখতে তিনি নিয়মিত শুনানির আয়োজন করছেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার একদিনেই তিনি ২২টি ভূমি সংক্রান্ত মামলার শুনানি সম্পন্ন করেছেন, যা স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে।

ভুক্তভোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগ, আগে ভূমি অফিসে সেবা পেতে চরম হয়রানির শিকার হতে হত, তবে বর্তমানে সরকারি খরচে স্বচ্ছতার সাথে সেবা পাওয়ায় এবং প্রকৃত মালিকরা জমির অধিকার ফিরে পাওয়ায় প্রশংসায় ভাসছেন এই কর্মকর্তা।মণিরামপুর উপজেলার গাংড়া গ্রামের মাস্টার নজরুল ইসলাম জানান,আমার পৈতৃক সম্পত্তি দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিবেশী ইসমাইল হোসেন জবরদখল করে রেখেছিলেন। এসি (ল্যান্ড) মাহির দায়ান আমিন মহোদয়ের কাছে অভিযোগ দেওয়ার পর তিনি সকল কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে আমার পক্ষে রায় দিয়েছেন। আমি সঠিক বিচার পেয়েছি।

শুধু দাপ্তরিক কাজ নয়, তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও যাতে সাধারণ মানুষ হয়রানিহীন সেবা পায়, সে লক্ষ্যে কঠোর নজরদারি ও প্রশাসনিক তদারকি বজায় রেখেছেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। তাঁর এই কর্মতৎপরতায় মণিরামপুরে ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24