1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

‎মণিরামপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল: প্রশাসনের নীরবতায় বেপরোয়া সন্ত্রাসীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-
‎যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ মব সন্ত্রাসের অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় থানা পুলিশের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে।

‎ভুক্তভোগী প্রভাষ ঘোষ, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য, অভিযোগ করেছেন-তার পৈত্রিক প্রায় ৫ একরের অধিক জমি দখলের জন্য একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নির্যাতন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
‎অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবুল হোসেন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইকবাল হোসেন, সোহাগ হোসেনসহ আরও ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী, যারা স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে মব সৃষ্টি করে জমি দখল করে রেখেছেন।

‎অভিযোগ রয়েছে, সংখ্যালঘু হওয়ায় প্রভাষ ঘোষ ও তার পরিবারকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে এবং তাদের দেশত্যাগে বাধ্য করার অপচেষ্টা চলছে। আদালতের একাধিক রায়, তদন্ত রিপোর্ট এবং প্রশাসনিক নির্দেশনা ভুক্তভোগীর পক্ষে থাকলেও অভিযুক্তরা প্রকাশ্যে আইনের তোয়াক্কা করছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো-যশোরের পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও মণিরামপুর থানা পুলিশ এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এতে করে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

‎গত ৫ আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, “এই সময় আমাদের, এই জমিতে পা রাখলে তোকে মেরে ফেলা হবে।”এরপর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বর্তমানে জমিতে উৎপাদিত পাকা ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়ে প্রভাষ ঘোষ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলেও পরিবার সূত্রে জানা যায়।

‎এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, সংখ্যালঘু পরিবারের উপর এমন প্রকাশ্য দখল ও হুমকির ঘটনায় দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-সার্বিক) মোঃ আবু সাইদ বলেন,আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।”ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24