1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মাদক, চাঁদাবাজি, দখলবাজী, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অপরাধ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় মাদক নির্মূল, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সোমবার (৪ মে) বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করেন মধুপুর থানা পুলিশ।
“বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই প্রতিপাদ্যে ১১ নং বিটের আয়োজনে আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোটের বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক। এসময় তিনি মাদক, চাঁদাবাজি, দখলবাজী, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জল বৈরাগী, আউশনারা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এসআই সোহেল, সহকারী বিট কর্মকর্তা এ এস আই নাজিম উদ্দীন, আউশনারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আঃ করিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাজল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আকাশ, আনিসুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ থানা পুলিশের সদস্য গন । অনুষ্ঠানে আউশনারা ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের নেতা নজরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24