1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন( কনফারেন্স রুম চতুর্থ তলায়) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার,
পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা,
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি আঃ হামিদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।
এই সভায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ, মাদক থেকে যুবসমাজকে রক্ষা, বাল্য বিবাহ, যানজট নিরশন, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24