1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে “এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময়ে আইসিটি অফিসার আব্রারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, পরিচালক অপারেশন ২ জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি মো: হোসেন বিন আমিন, মধুপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার , পৌর বিএনপি সাধারণ সম্পাদক আ: মোতালেব হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প ব্যবস্তবায় কর্মকর্তা রাজিব আল রানা, সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি জায়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, আদিবাসী সভাপতি ইউজিন নকরেক, উপজেলা বিএনপি সদ্যস সচিব শাহাদত হোসেন ফকির, প্রমূখ।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন।
এসময়ে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24