1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে সেগুনবাগান এলাকায় সাদিকুল ইসলাম (২০) নামে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার ( ১ জুলাই ) সকালে মধুপুর পৌর শহরের সেগুনবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদিকুল ইসলাম মধুপুরের বিল্লাল ড্রাইভারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদিকুলের পরিবার সেগুনবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। পরিবার সুত্রে জানা যায়, সাদিকুল সকালে নাস্তা করে তার রুমে ছিল। পরিবারের লোকজন বাসায প্রতিদিনের মত বাসার বিভিন্ন কাজে ব্যাস্ত ছিল।এ সুযোগে সাদিকুল তার রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বাসার পাঁশ দিয়েই যাতায়াতের রাস্তা। রাঁস্তা দিয়ে চলাচল রত লোকজন জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন জানালা দিয়ে বাঁশের সাথে দা বেধে ফাঁস দেওয়া ওড়না কেটে দেয়। পরে পরিবার ও আশেপাশের লোকজন দরজার লককেটে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার লাভলু তরফদার সহযোগীদের নিয়ে ঘটনা স্হলে পৌছলে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকারী স্টেশন অফিসার লাভলু তরফদার জানান, ঘটনা স্হলে পৌছে আহত সাদিকুলকে উদ্ধার করে আমাদের গাড়ীতে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক জানান, আমি ঘটনা জানতে পেরেছি। বর্তমানে লাশটি হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24