1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মধুপুরে ২ মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার মকালে মধুপুর উপজেলার ব্রাহ্মণ বাড়ী মসজিদ( পাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং একই গ্রামের জোয়াদ আলীর ছেলে মো. জাহিদ (২৫) কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জুবায়ের হোসেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান, রাতে মাদক সেবন ও বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মাদকদ্রব্যসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) খ লঙ্ঘন এর ৩৬(১)(৮) ধারায় ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার মো জুবায়ের হোসেন জানান, এরা দুজনেই এলাকায় মাদকবহনকারী/ ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে আলোচিত।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জুবায়ের হোসেন আরও জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এসব অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24