1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মনিরামপুরে নতুন ইউএনও আমিরুল আরাফাত, বদলি হলেন সম্রাট হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা:
যশোরের মণিরামপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন আমিরুল আরাফাত। বর্তমান ইউএনও সম্রাট হোসেনকে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত ইউএনও আমিরুল আরাফাত শিগগিরই মণিরামপুর উপজেলায় দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে বর্তমান ইউএনও সম্রাট হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন।
মণিরামপুরে দায়িত্ব পালনকালে সম্রাট হোসেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে স্থানীয়রা জানান।
নতুন ইউএনও আমিরুল আরাফাতের আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24