
মোঃ আঃ কুদ্দুস,মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল হান্নান এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।