1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মনোহরদীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা ও নগদ টাকা চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস , মনোহরদীঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক ঝালমুড়ি বিক্রেতার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা এবং ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে তুহিন মিয়া (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি গত ২২ এপ্রিল ভোরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর (উজানপাড়া) গ্রামে ঘটে। অভিযুক্ত তুহিন মিয়া একই এলাকার মনির মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোর ৫টার দিকে ঝালমুড়ি বিক্রেতা আরিফ মিয়া কাজের উদ্দেশ্যে চালাকচর বাজারে যান। কিছুক্ষণ পর সুযোগ বুঝে তুহিন মিয়া আরিফ মিয়ার ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি আরিফ মিয়ার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘরের ক্যাবিনেটের ড্রয়ারে রাখা ব্যবসার নগদ ৪৫ হাজার টাকা খোয়া গেছে বলে জানতে পারেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী চন্দনা ও আবুল মিয়াসহ স্থানীয়রা জানান, তুহিন ইতিপূর্বে সৌদি আরবে ছিলেন এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তি ভোগ করে দেশে ফেরেন। এলাকায় ফেরার পরও তিনি বিভিন্ন নেশা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে ভুক্তভোগী আরিফ মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তে ব্যবস্থা নেওয়া হইবে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24