1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

মসজিদে ফজরের নামাজে সেজদায় সময় ৮০ বছরের মুসল্লি হত্যা! এক ঘাতক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার:- মসজিদে জামায়াতের সাথে ফজরের নামাজ আদায় করতে এসে লাশ হয়ে ফিরলেন ৮০ বছরের এক বৃদ্ধ মুসল্লি! গতকাল রবিবার (৩ মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে একই গ্রামের ৮০ বছরের বাসিন্দা হাফিজ উল্লাহ নামের এক বৃদ্ধ জামায়াতের নামাজ আদায় করতে আসেন। নামাজ চলাকালিন সময়ে সিজদায় যাওয়া মাত্রই পিছন দিক থেকে এসে তাকে হত্যা করা হয়।

বিসস্ত সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার ফজরের নামাজ আদায় করতে আসেন একই গ্রামের লইয়ারকুল জামে মসজিদে। নামাজ চলাকালীন সময়ে ৮০ বছরের বৃদ্ধ হাফিজ উল্লাহ সিজদায় যাওয়া মাত্রই হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ডুকে বৃদ্ধ মুসল্লির ওপর হামলা চালিয়ে চোখ-মূখ ও মাথায় আঘাত করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে অজ্ঞান হয়ে যান। নামাজ শেষে অন্যান মুসল্লি ও স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনির মৃত্যু হয়। এ চাঞ্চল্যকর মৃত্যুর খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত সন্দেহে জসিম মিয়া নামের এক যুবককে আটক করে।

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানাযায়, নিহত ও অভিযুক্ত ব্যাক্তিরা একই গ্রামের লোক। এ হত্যাকান্ডের ঘটনায় একদিকে তার পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠছে। আবার কেউ কেউ তীব্র ক্ষোভ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। একদিকে টানটান উত্তেজনা অন্যদিকে চলছে শোকের মাতম।
এ ঘটনাটি দেশ-বিদেশে জানাজানি হওয়দয় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিন্দনীয় ও নেক্কারজনক এ ঘটনার সাথে প্রকাশ্যে ও আড়ালে যে বা যারাই রয়েছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের ফাসিঁর দাবী জানান সচেতন মহলের লোকজন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক এস আই সজিব চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়েই আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত একজনকে গ্রেফতার করি। এই নেক্কারজনক হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আমাদের গোপনে ও প্রকাশ্যে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24