1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছে জাতীয় দৈনিক মাতৃজগত পরিবার এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব পরিবার।বৃহস্পতিবার (১ মে) প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন। শ্রমিকদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও ঘামের বিনিময়ে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, শিল্প ও অর্থনীতির শক্ত ভিত। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য।তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ও মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার বলেন, মে দিবস আমাদের শ্রমের মর্যাদা, অধিকার ও ন্যায্যতার শিক্ষা দেয়।শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের কল্যাণে রাষ্ট্র, সমাজ এবং সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাই আরও সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা বিশ্বের সকল মেহনতি মানুষের সংগ্রাম, আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24