1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চগড় জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন পঞ্চগড় এর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন রনিক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম।।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন পঞ্চগড় এর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন রনিক।

আব্দুল্লাহ্ আল মামুন রনিক বলেন, “দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী ভাই ও বোনেরা জীবনবাজি রেখে নিজের জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরে ১০ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণের দাবিতে বিক্ষোভ চলাকালে হে মার্কেটে সংঘর্ষে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিস সম্মেলনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং ধীরে ধীরে বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

ইসলামে শ্রমিকের মর্যাদার কথা উল্লেখ করে বলা হয়, “প্রায় দেড় হাজার বছর আগেই হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’” (ইবনে মাজাহ)।

শ্রমিক দিবস উপলক্ষে আব্দুল্লাহ্ আল মামুন রনিক এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24