1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি মোঃ হারুনুর রশিদ তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে শিক্ষাও হবে ডিজিটাল” চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগের ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ও নতুন ইকুইপমেন্ট উদ্বোধন করা হয়।
কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ – সুযোগ-সুবিধা বাড়িয়ে মেয়েদের শিক্ষাকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টার চালিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “আজকের এই বিদায় কোনো সমাপ্তি নয়, বরং তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছ। এই পরীক্ষাই তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি রচনা করবে।” তিনি আরও বলেন, “সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। পরীক্ষার সময় অযথা দুশ্চিন্তা না করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। অর্জিত জ্ঞানকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ সবসময় তাদের সাফল্য ও কল্যাণ কামনা করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় সংবর্ধনা উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24