1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাওনা বাজারে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী মাওনা বাজারে অতিরিক্ত ইজারা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

রোববার (১৭ মে) বিকেল ৪টার দিকে মাওনা বাজার এলাকায় শাপলা সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাওনা বাজারে গরুর হাটসহ হাঁস-মুরগি বাজার, কাঁচাবাজার ও মাছ বাজারে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজার ব্যবস্থাপনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, ইজারাদার সুব্রত চন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ফরমান আলী খান, সহ-সভাপতি হাজী মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ শ্যামলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ অস্বীকার করে বাজারের ইজারাদার সুব্রত চন্দ্র বলেন, “সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী বাজার পরিচালনা করা হচ্ছে। বরং বাজারের স্বার্থ ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে অনেক ক্ষেত্রেই নির্ধারিত হারের চেয়ে কম খাজনা নেওয়া হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাজারের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এছাড়া কিছু ব্যক্তি আমার কাছে চাঁদা দাবি করেছে বলেও আমি প্রশাসনকে জানিয়েছি।”

এসময় বক্তারা বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং ন্যায্য ইজারা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24