1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি মাগুরা

শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দুদকের চিপ প্রসিকিউটর এ্যাড. তরিকুল ইসলাম।

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সদস্য সচিব এ্যাড. রইচ উদ্দিন, ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, মাহফুজুর রহমান, তকিবুর রহমান, শাহরিয়ার মোর্শেদ সোহাগসহ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আজিজুল ইসলাম সহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন৷ এবং মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে সকল ভাল কাজের সাথে থেকে শ্রীপুর তথা মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চায় সংগঠনটি৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24