1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি মাগুরা

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ নিহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আব্দুর রশিদের সঙ্গে আকবর মন্ডলের দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার সকালে আকবর মন্ডল গ্রামের মাঠে পাট নিড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তনিয়া বিশ্বাস হ্যাপি তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এলাকায় নতুন করে সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24