1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি মাগুরা

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”– এই স্লোগান নিয়ে ২০ মে বুধবার সকালে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরেসজাতীয় পতাকা উত্তোলন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
ফায়ার ফাইটার খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ সান অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আমানউল্লাহ, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ও কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক রায়হান বিশ্বাস।
সভাপতির বক্তব্যে স্টেশন অফিসার মোঃ শামসুর রহমান জানান, তিন দিনব্যাপী এই সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস আঙ্গিনা ও ভবন রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে স্লোগান প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্প প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিংমলের মতো জনবহুল স্থানে গণসংযোগ ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হবে। সমাপনী দিনে স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নি নির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী ও বিতরণ করা হবে এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24