1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে ইউএনও নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
মাগুরার শ্রীপুরের মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম নিজে ক্রিকেট খেলবেন বলে শিশুদের মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় কিছু শিশু-কিশোরের সঙ্গে ইউএনও নাজমুল ইসলামের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউএনও উপজেলা পরিষদের সামনে মিনি স্টেডিয়ামে শিশুদের খেলতে নিষেধ করেন। পরে শিশুরা বিষয়টি ভালোভাবে না নিয়ে ইউএনও নাজমুল ইসলামের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ইউএনও নাজমুল ইসলামের হাতে ক্রিকেট ব্যাট। তিনি শিশু-কিশোরদের বলেন, ‘মাঠ থেকে বের হয়ে যাও। তোমরা এখানে কেন খেলতে আসছো? এই মাঠে আমরা অফিসের লোকজন খেলব, তোমরা অন্য কোথাও যাও।’

পরে শিশু-কিশোররা বলে, ‘আমরা কোথায় খেলব, আমরা তাহলে কি খেলা বাদ দেব।’ তখন ইউএনও উত্তেজিত হয়ে হুমকি দিয়ে বলেন, ‘চুপ করো, আমার শিক্ষাগত যোগ্যতা কি তোমরা জানো, কোন সাহসে তোমরা আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, তোমাদের এই যোগ্যতা আছে।’ একপর্যায়ে তিনি মাঠ থেকে পিচ তুলে ফেলার হুমকিও দেন।
এ বিষয়ে ইউএনও নাজমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাঠে ক্রিকেট খেলা নিয়ে শিশু-কিশোরদের সঙ্গে একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। সেটা স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে নিয়ে তাদের সঙ্গে বসে সমঝোতা করে ফেলেছি। ওই মাঠে শিশুরাই খেলবে বলে জানিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24