1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মাছবোঝাই পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

নজরুল ইসলাম খোকন,
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে অভিনব কৌশলে পাচারকালে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মো. শফিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।

শুক্রবার (২৬ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করার সময় চালক মো. শফিক আচমকা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিজিবির টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে অতিরিক্ত চাকার ভেতরে কালো কসটেপ দিয়ে মোড়ানো ২৩টি মিনি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক বিজিবিকে জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তাকে ও গাড়িটি পুনরায় তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24