
স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
গভীর ঘুমে যখন সবাই বিভোর তখন পঞ্চগড় মর্নিং সান ক্লাবের সদস্যরা পঞ্চগড় স্টেডিয়াম মাঠে অনুশীলনে ব্যস্ত।
পঞ্চগড় ‘মনিং সান ফুটবল ক্লাব’ (বা মর্নিং সান স্পোর্টিং ক্লাব) মূলত পঞ্চগড় জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত একটি ঐতিহ্যবাহী স্থানীয় ফুটবল দল। এই ক্লাবটি স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে, যেমন পঞ্চগড় জেলা ফুটবল লিগ এবং বিভিন্ন নক-আউট ফুটবল প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে। স্থানীয় তরুণ ও উদীয়মান ফুটবলারদের প্রতিভা বিকাশে এবং জেলা পর্যায়ে ফুটবলের মানোন্নয়নে এই ক্লাবটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পাশাপাশি এখানে সব পেশার মানুষ একত্রিকরণ হয়ে নিজের শরীর ও মন ভালো রাখার জন্য শরীরচর্চারও জন্য আসেন। খেলাধুলার বাইরে ক্লাবটি নানামূখী উন্নয়নমূলক কাজও করে থাকেন ।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পঞ্চগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত নানা টুর্নামেন্টে তারা নিয়মিত অংশ নেয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ক্লাবটি। ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলগত কাজ এবং শৃঙ্খলাবোধ শেখানোর মাধ্যমে ক্লাবটি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক অবদান রাখছে।