1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে এসিল্যান্ড-এর উপর আক্রমণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

ডেক্স রিপোর্ট
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অস্ত্রধারী সন্ত্রাসী, পেশাদার মাদক ব্যবসায়ী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যাচেষ্টাকান্ডে র‌্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিমের পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|
গত ২০/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী এর পরিদর্শক’সহ আরো প্রায় ১০/১২ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আসামি ফয়সাল শেখ (৩০) এর দেহ তল্লাশী করে মাদকদ্রব্য হিরোইন উদ্ধার পূর্বক গ্রেফতার করে সাজাপ্রদান কালে তার সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণকে অবরুদ্ধ করে এবং অতর্কিত হামলা করে আসামি ফয়সাল’কে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়|

উক্ত ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী এর পরিদর্শক জনাব মো: রাসেল আলী রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি এজাহার দায়ের করলে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা নং- ১৯, তারিখ- ২২/০৬/২০২৬ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) তৎসহ ১৬৮/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩৫২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়| পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় সাথে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, কেরাণীগঞ্জ, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

এরই ধারাবাহিকতায় গতকাল ২৭/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নোয়াপাড়া এলাকা হতে এজাহার নামীয় আসামী ফয়সাল শেখ (৩০), পিতা- অপু শেখ, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে| উল্লেখ্য, ফয়সাল শেখ (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি|

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24