1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক-ইভটিজিং প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে – শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

শনিবার (২৩ মে) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে আল-আমিন মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষে ১৫৬ জন মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে। তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।” চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও ইপিজেড বাস্তবায়িত হলে শিক্ষা ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এমপি মানিক বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠন করা হবে। এসব কমিটি প্রতিদিন এক ঘণ্টা করে সামাজিক সচেতনতা কার্যক্রম চালাবে, যাতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ কমে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. নরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইনজীবী শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান ও পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।

শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও অর্থ সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24