
জাহাঙ্গীর আলম জামালপুর
জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই তিনি নিজেকে সমাজসেবায় নিয়োজিত রেখেছেন। চেয়ারম্যান পদ কিংবা ক্ষমতার প্রতি নয়, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়াকেই তিনি নিজের প্রধান দায়িত্ব মনে করেন। এলাকার অসহায়, দরিদ্র ও দুঃখ-কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দিন কিংবা রাত—যেকোনো সময় মানুষের বিপদে এগিয়ে আসেন তিনি। কারও চিকিৎসা সহায়তা, কারও শিক্ষা উপকরণ, আবার কারও খাদ্য সংকটে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের ভাষ্যমতে, জনপ্রতিনিধি না হয়েও তিনি একজন প্রকৃত জনসেবকের দায়িত্ব পালন করছেন। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা, মানবিক আচরণ ও সমাজ উন্নয়নে তার অবদান ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
তিনি বিশ্বাস করেন, সমাজ ও মানুষের সেবা করার জন্য কোনো পদ-পদবির প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু মানবিক মনোভাব ও মানুষের প্রতি ভালোবাসা। আর সেই আদর্শকে বুকে ধারণ করেই তিনি এগিয়ে চলেছেন মানবসেবার পথে।