1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

“মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি” — কাউন্সিলর প্রার্থী হাসান হাবিব

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন কাউন্সিলর প্রার্থী হাসান হাবিব। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক চিন্তাভাবনার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে সবসময় আন্তরিক ভূমিকা পালন করে আসছেন হাসান হাবিব। ফলে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

হাসান হাবিব বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। আগামী দিনেও ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।”

স্থানীয় সচেতন মহলের মতে, সততা, মানবতা ও উন্নয়নমুখী মানসিকতার কারণে হাসান হাবিব ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। তারা মনে করেন, জনসম্পৃক্ত নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগ থাকলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24