1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।

রবিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হলরুমে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কার্যক্রমের ওপর এই গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে হাইকমিশনের চলমান কার্যক্রম তুলে ধরেন।
দূতাবাসের কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, প্রবাসী অধিকার পরিষদের প্রতিনিধি মো. দুলাল আল মাইজভান্ডারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাধারণ প্রবাসী এবং প্রবাসী সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান, বৈধতা, সেবাপ্রাপ্তি এবং কল্যাণমূলক উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24