1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টার ময়মনসিং

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মো. ফয়সাল খান।

গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ডের অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান হাফেজ মো. ফয়সাল খান।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে সাদ্দাম হোসেন, অভিভাবক সদস্য হিসেবে মো. আজহারুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান খান দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের পরিপত্র অনুযায়ী, এডহক কমিটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সভাপতি মনোনীত হওয়ায় হাফেজ মো. ফয়সাল খান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সমন্বিত প্রচেষ্টায় মিতালী উচ্চ বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
এদিকে, তাঁর সভাপতি মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মোঃ আব্দুল আউয়াল খান
০১৭৭৭৮৪৮৪১৩

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24