1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান হ্নীলা ইউনিয়ন পরিষদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ, কক্সবাজার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, বিমান হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে টেকনাফ উপজেলার ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরে আন্তর্জাতিক সহিংসতা, বিমান হামলা ও বোমা নিক্ষেপের ঘটনা অব্যাহত থাকায় সীমান্তবর্তী জনপদে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে।

এ কারণে ইউনিয়নের ২, ৩, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাকে সর্বদা সতর্ক ও সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ইউনিয়ন পরিষদকে অবহিত করতে হবে। পাশাপাশি গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আদিষ্টক্রমে
মোহাম্মদ আলী
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদ
টেকনাফ, কক্সবাজার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24