1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের ১৭৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরপার্কের তির্যক কার্যালয়ে যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ওই সভা হয়।
শুক্রবার (১৫ মে-২৬) সকাল দশটায় সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সংগঠক চিত্রকর আলী আসগর রাজা, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক, যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অধ্যাপক মাফিজুল ইসলাম।এছাড়াও কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি, অধ্যাপক সুরাইয়া শরীফ, শরীফ উদ্দিন, কবি বকুল হক, হাসান মাহমুদ, ফারুক হোসেন, এডিএম রতন, রবিউল হাসান, মুজিবুর রহমান, রকি মাহমুদ, মনিকা রায়, রেবেকা টপি, শরিফুল আলম, রশিদ শিমুল, কৃষ্টিবন্ধন, যশোর জেলা শাখার সম্মাননীয় সাধারণ সম্পাদক এম এ কাশেম অমিয়, রাবেয়া খানম, আব্দুল হালিম, মাহমুদা খানম প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো‌ হয়। এছাড়াও দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পরে কিছুটা সুস্থ হয়ে সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সভাপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন, নতুন কবিদের ফুল দিয়ে বরণ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও তার পুত্রের‌ জন্য দোয়া কামনা, কবি আমির হোসেন মিলন, কবি হোসেন আলী এবং সকল অসুস্থ কবি সাহিত্যিকদের আশু রোগমুক্তি কামনা সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।
ছবিঃ
১৫/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24