1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মেলান্দহ উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী আন্নাকে ০১নং দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনগণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ০১নং দুরমুঠ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেলান্দহ উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী আন্না। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম, দলীয় ত্যাগ ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি চেয়ারম্যান পদে যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মোঃ হযরত আলী আন্না মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকার হন। তার বিরুদ্ধে প্রায় ১৫টিরও বেশি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় তাকে জেল-জুলুম ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন।

দুরমুঠ ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের মধ্যেও তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। গরিব-অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি জনগণের কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং ইউনিয়নের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। হযরত আলী আন্না দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন, তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও ত্যাগী নেতাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বর্তমানে বাড়ছে। সে দিক থেকে মোঃ হযরত আলী আন্না দুরমুঠ ইউনিয়নে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে মোঃ হযরত আলী আন্না বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক জীবনে অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। দল ও জনগণ চাইলে আমি দুরমুঠ ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার লক্ষ্যে কাজ করতে প্রস্তুত আছি।”

এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে দুরমুঠ ইউনিয়নে নতুন উন্নয়নের ধারা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24