
মোঃ আব্দুর রহিম (দুলু), স্টাফ রিপোর্টার:
মেলান্দহ পৌরসভা নির্বাচনে এম. রফিকুল ইসলাম রহিম মেয়র পদে নির্বাচিত হলে পৌর এলাকা একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে উন্নতির পথে এগিয়ে যাবে বলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এম. রফিকুল ইসলাম রহিম মেলান্দহ উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেন।
তিনি মেলান্দহ উপজেলার বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, দলীয় মিটিং ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী ও উজ্জীবিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম. রফিকুল ইসলাম রহিম একজন আদর্শবান ও রাজপথের পরীক্ষিত কর্মী হিসেবে এলাকায় পরিচিত হলেও তিনি শুধুমাত্র রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুনাম অর্জন করেছেন এবং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গায় অবস্থান তৈরি করেছেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক আব্দুর রহিম (দুলু) জানান, “এম. রফিকুল ইসলাম রহিম আমার একান্ত কাছের মানুষ। তিনি মেলান্দহ পৌরসভাকে উন্নত ও আধুনিক পৌরসভায় রূপান্তরের সক্ষমতা রাখেন। জনগণ তাকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা করছে।”
এলাকাবাসীর ধারণা, আসন্ন নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচিত হলে মেলান্দহ পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা ও আধুনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।