1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত – ২০

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

বাগেরহাটের মোংলায় বাস
ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৫’জুন) দুপুরে
মোংলার দিগরাজ এলাকায় এ ঘটনা ঘটে। মোংলা থানার ওসি (তদন্ত)

মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়ের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর ১৩ থেকে ১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের বাড়ি মোংলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24