1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মোল্লাহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, নিরাপত্তা সচেতনতায় আহ্বান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে হাসমত শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫জুন) দুপুরে উপজেলার সরসপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরসপুর গ্রামের বাসিন্দা কৃষক হাসমত শেখ গরুর খাবারের জন্য মৎস্য ঘেরের পাড়ে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে পুরা শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হাসমত শেখ দরিদ্র কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ সংবাদ লেখা পর্যন্ত তার দাফন-কাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় খোলা মাঠ, ঘেরের পাড়, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির আশপাশে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা, মোবাইল ফোনসহ ধাতব বস্তু ব্যবহারে সতর্ক থাকা এবং কৃষিকাজে বের হলে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ধারণা রাখার আহ্বান জানানো হয়েছে।

একজন কর্মক্ষম কৃষকের এমন আকস্মিক মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা। বজ্রপাত থেকে প্রাণ রক্ষায় সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24