1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ময়মনসিংহে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার র‌্যাব-১৪ এর অভিযানে আটক আলাল

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

মো ঃ হোসাইন নাঈম
ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ ।

ময়মনসিংহে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসি দল।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার আকুয়া ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আলাল, ৫, পিতা- মৃত কিতাব আলী, সাং- আকুয়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মামলা নং- ৪৬(০৫)২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24