1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী যৌথ অভিযান: পুলিশের কঠোর অবস্থান

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

মো ঃ হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ।

ময়মন্সিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ৩ নম্বর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, এসআই মোঃ সোহেল রানা এবং সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গীয় অফিসার ও ফোর্স সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ততম মোড়, জনসমাগমপূর্ণ এলাকা এবং অপরাধপ্রবণ বিভিন্ন পয়েন্টে একযোগে তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। চুরি, ছিনতাই, মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, যানবাহন তল্লাশি এবং বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে অপরাধ প্রতিরোধে তথ্য সহায়তার আহ্বানও জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদক, চুরি ও ছিনতাইমুক্ত নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো অপরাধী বা অপরাধচক্রকে ছাড় দেওয়া হবে না এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

নগরবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত টহল ও যৌথ অভিযান অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা আরও কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে জনগণকে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে, যাতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24