1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ময়মনসিংহ সদরের মানবাধিকার কর্মী, রক্তদাতা ও সাংবাদিক মো ঃ হোসাইন নাঈমের উপর মাসকান্দা এলাকায় শারীরিক হামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মো. আরফান আলী :
ময়মনসিংহ জেলার সদর উপজেলার মাসকান্দা নতুন বাজার এলাকায় আজ সকাল ৭ টার সময় একজন বদমেজাজি ও উগ্রবাদী বয়স্ক ব্যক্তি মো ঃ হোসাইন নাঈমের উপর সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে শারীরিক হামলা করে । স্থানীয় মানুষদের মতে, সে অনেক জমি জমার মালিক ও মাসকান্দা নতুন বাজার এলাকার কাউন্সিলর এর ভাই । হামলাকারী ব্যক্তির মাসকান্দা নতুন বাজার এলাকায় প্রভাব বিদ্যমান । স্থানীয় লোকজন জানায়, সে অহংকারী লোক । হামলাকারী যে ব্যক্তির উপর হামলা চালায় সে ব্যক্তি মো ঃ হোসাইন নাঈম একজন মানবাধিকার কর্মী, রক্তদাতা ও সাংবাদিক। মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহ জেলা শাখা হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারনেশনাল মানবাধিকার সংগঠন এর সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক, রক্তদানে ত্রিশাল অগ্রণী এর সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। সে দৈনিক জনতার খবর, দৈনিক বাংলার প্রতিচ্ছবি, জনতার অনলাইন প্রেসক্লাব, প্রথম বুলেটিন, আমাদের কথা এবং ডেইলি বাংলা সংবাদ ইত্যাদি অনলাইন পত্রিকার ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন । মো ঃ হোসাইন নাঈম ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এর কাছে বিচার দাবি করেছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24