1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোরের বহিস্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরের সমালোচিত বহিস্কৃত যুবদল নেতা সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়ার পর তাকে যশোরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনির আটকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে যশোরের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও সমালোচনা তৈরি হয়। সম্প্রতি এসব অভিযোগের প্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা। সেই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24