
নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ৬০ বোতল উইনিক্স সিরাপ জব্দ করা হয়।
উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।