1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে যশোরে শণি, রোব ও সোমবার তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় ‘মাল্টিমিডিয়া, ফ্যাট, চেক ও এআই বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সোমবার (২২ জুন-২৬) বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল এডিটর কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত।
প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাট চেক ও এআই চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, মহসিন মিলন, আব্দুল কাদের প্রমুখ।
তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় দু’টি ব্যাচে জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫জন করে ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। যার মধ্যে জেলা ও উপজেলা থেকে গ্রামের কাগজের ৯জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহন করেন। তারা হলেন, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহযোগি সম্পাদক দেওয়ান মোর্দেশ আলম, ডিজিটাল এরিটর স্বপ্না দেবনাথ, মণিরামপুর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, খাজুরা স্টাফ রিপোর্টার ফরিদুজ্জামান, ঝিকরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম, অভয়নগর প্রতিনিধি তাওহীদ হোসেন ওসামা, কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু, পুড়াপাড়া প্রতিনিধি খলিলুর রহমান জুয়েল।
এর আগে, গত শনিবার তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ছবিঃ
২৩/০৬/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24