1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোরে নেতাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি যুবদলের

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ভুঁইফোড় ও অখ্যাত গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা যুবদল। নেতারা অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুবদল ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যশোর জেলা যুবদল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কেন্দ্রীয় কমিটি জেলা যুবদল পুনর্গঠন করে এম তমাল আহমেদকে আহ্বায়ক ও তাকে সদস্য সচিবের দায়িত্ব দেয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তারা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, যুবদলের এই সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি ‘দৈনিক রুপালী বাংলাদেশ’ নামের একটি গণমাধ্যমে যুবদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার মতো ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করেও অপপ্রচার চালানো হচ্ছে।

আনসারুল হক রানা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যুবদলের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ইস্কেন্দার আলী জনিকে ইঙ্গিত করে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু বহিষ্কৃত ব্যক্তি, তাদের দোসর ও ফ্যাসিবাদী মানসিকতার কিছু মহল বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে দলীয় নেতাকর্মীদের সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এমন অপপ্রচার অতীতেও বিভিন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও দাবি করেন তিনি। একই সাথে তিনি সাংবাদিকদের বিষয়টি তদন্তের জন্যও আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24