1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর অভয়নগরে চুরিকরা মটোর সাইকেল জব্দ ও আসামীকে দেওয়া হলো কারাদন্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

ডেক্সরিপোর্ট
যশোরের অভয়নগরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিবেশক বহাল রাখার প্রলোভনের অভিযোগ অহিদুজ্জামান (৩২) নামে এক প্রতারককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের হযরত আলী মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিস থেকে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রতারণার বিষয়টি স্বীকার করলে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ব্যবহৃত পালসার ১৫০সিসি কালো রঙের মোটরসাইকেল জব্দের আদেশ দেন। অভিযোগকারী নওয়াপাড়া পৌর এলাকার টিসিবির পরিবেশক আহসানুল কাদির ও হুমায়ন কবীর জানান, টিসিবির পরিবেশক বহাল রাখার ব্যবস্থা করবেন বলে অহিদুজ্জামান তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিসে টাকা নিতে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট এসে প্রতারণার দায়ে অহিদুজ্জামানকে কারাদণ্ড ও তার মোটরসাইকেলটি জব্দ করার নির্দেশ দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘প্রতারণার অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় দ-বিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24