1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বই মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বেলুন উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।

মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও বই বিক্রয় প্রতিষ্ঠানের স্টল বসানো হয়েছে। ইনস্টিটিউটের মাঠ ও নিচতলার পত্রিকা পাঠকক্ষে প্রথমা, শিক্ষা ফাউন্ডেশন, হাসান বুক ডিপো, জনতা লাইব্রেরি, জাসাসসহ বিভিন্ন স্টলে বইপ্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২২ থেকে ২৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। এছাড়া মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাহিত্য আসরের আয়োজন রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24