1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

যশোর জেলা প্রশাসকের কাছে প্রকাশনা বন্ধের আবেদন জানালো মণিরামপুর রিপোর্টার্স ক্লাব

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

মণিরামপুর থেকে প্রকাশিত প্রকাশনা ও মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবীতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন জেলা প্রশাসক যশোর বরাবর একটা লিখিত আবেদন করেছেন।

জানা যায়, গত রোববার (১২ জুলাই-২৬ ইং) তারিখে প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য শীর্ষক একটি প্রতিবেদনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানের বিরুদ্ধে একেবারে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। যার ফলপ্রসূ তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা এবং সাংগঠনিকভাবে ভাবে সংগঠনের সভাপতি জাকির হোসেন জেলা প্রশাসকের নিকট দরখাস্তের মাধ্যমে এই আবেদন করেছেন।

জেলা প্রশাসক বরাবর আবেদনের দরখাস্তে উল্লেখ করা হয়েছে যে, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের বিরুদ্ধে যে অসত্য ও সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে তা বর্তমান সমাজ ও গণমাধ্যম কর্মীদের জন্য চরম হতাশাজনক ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ২০২২ সালে স্থাপিত মণিরামপুরবাসীর অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।জনগণের ন্যায্য দাবী আদায়ে একাধিক বার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে গণ-অভ্যুত্থানেও ব্যাপক ভূমিকা রেখেছে সংগঠনের সাংবাদিকেরা।

দৈনিক প্রতিদিনের কণ্ঠে প্রকাশিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে সনদপত্র প্রাপ্ত এবং প্রশিক্ষিত সাংবাদিক গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করা দেশের বৃহত্তর সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। ১৯ বছরের দীর্ঘ সাংবাদিকতায় তিনি দেশবাসী ও সাংবাদিক সমাজের জন্য তুলে ধরেছেন অসংখ্য প্রতিবেদন। তিনি কখনও রাজনীতি করেন নাই। অপরদিকে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও জাতীয় দৈনিক জবাবদিহি’র মণিরামপুর প্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।

এছাড়াও সোহাগ হাসান লিপু নামে যে গণমাধ্যম কর্মীর নাম উল্লেখ করা হয়েছে তার সাথে সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। সে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যও নয়। একটা অনিয়মিত প্রকাশিত নিয়মনীতি বহির্ভূত ও প্রতিনিধি নিয়োগ বানিজ্য করা সমালোচিত পত্রিকায় স্থানীয় সাংবাদিক সংগঠনকে নিয়ে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক সমাজ আজ চরম হতাশাগ্রস্থ।

এব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন বলেন, সার্বিক দিক বিবেচনা করে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে একটা স্থানীয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও সন্মান ক্ষুন্নের এমন ধৃষ্টতা দেখানোর জন্য দৈনিক প্রতিদিনের কণ্ঠের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন আমাদের সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা। বিষয়টা গুরুত্ব সহকারে জেলা প্রশাসক যশোর মহোদয় দেখবেন বলে আমরা আশাবাদী।

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের সম্পূরক। সামাজিক সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের সম্মিলিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ। আরজেএফ এর সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক সুমন চক্রবর্তী সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকা গণমাধ্যমের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ক্ষুন্ন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24