1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর মনিরামপুরে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

যশোর প্রতিনিধি:

যশোর মনিরামপুরে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইন-রক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে সোমবার সকাল দুপুরে গোপালপুর স্কুল এন্ড কলেজে মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ কুমার ঘোষ,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, সহকারী শিক্ষক কাঞ্চন কুমার ঘোষাল, মোঃ মাসুদ করিম, রীনা চৌধুরী, মোঃ আসাদুজ্জামান সিটিপ এক্টিভিস্ট মেঘলা ইসলাম ও আশ্বাস প্রকল্পের রূপান্তরের প্রোজেক্ট অফিসার উজ্জল কুমার পাল, কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল। স্কুল ক্যাম্পেইনে মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল সহ নিরাপদে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্যে কিভাবে বিদেশগামীরা মানব পাচারের শিকার হয়ে থাকে সে সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়।

প্রোগ্রামের ধারাবাহিকতা অনুযায়ী “একমাত্র সচেতনতাই পারে মানব পাচার প্রতিরোধ করতে” এবিষয়ে পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ। প্রোগ্রাম শেষে শপথ পাঠ ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম সমাপ্ত হয়। সমগ্র্য অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক বিপ্লব মল্লিক।

মোঃ শাওন হোসেন
যশোর প্রতিনিধি:

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24