1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালানো হয়।
এসময় যশোরগামী জাহিদ জে এন সুপার বাস নামের একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে আলেয়া বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24