1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধাল গ্রামে শুক্রবার রাতে মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক বিক্রেতা সুনুর বাড়িতে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছিল। তার জেরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা। কয়েকদিন আগেই ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে সে সময় কিছুই পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মাদক বিক্রিতে বাধা দেন প্রতিবেশী ইকবাল। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত মিনি ও তার ভাইসহ কয়েকজন ইকবালকে মারধর করে। খবর পেয়ে আশিক, সাদেক, সোহাগসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জঙ্গল বাঁধাল গ্রামের বাসিন্দাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়ির ভেতরে থাকা দাহ্য পদার্থে আগুন ধরে যায় এবং মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মজুত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে হাজির হওয়ার আগেই সব কিছু পুরে ছাই হয়ে যায়।

ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা ঘোষণা দেয়, বসুন্দিয়া এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। একই সঙ্গে মাদক কারবারিদের সতর্ক করে কঠোর হুঁশিয়ারিও দেন তারা।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

এদিকে, স্থানীয় অপর একটি সূত্র জানায়, একটি পক্ষকে অবৈধ সুবিধা না দেওয়ায় এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক একটি দলের শীর্ষ এক নেতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24