1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর সদর উপজেলার রাজারহাট মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে ২ জনকে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরে পারিবারিক কলহের জেরে দুই ব্যক্তিকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট নামের সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—রামনগর গ্রামের নুরুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৬০) এবং একই গ্রামের বাবর আলীর ছেলে বিল্লাল হোসেন (৪০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ধরে একই গ্রামের মৃত সবুরের ছেলে রাকিব (২৫), ফারুকের ছেলে মানিক (২০) এবং আকবর আলীর ছেলে মিঠুন (৩০) দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে রেজাউল ও বিল্লালের ওপর চড়াও হন। একপর্যায়ে বিবাদীরা তাদের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তারা রক্তাক্ত ও গুরুতর জখম হন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24