1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় সিরিজ খাল খননের উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক শার্শার উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের পাঁচ দিনের মাথায় যশোরে আরও একটি খালের খনন কাজ শুরু হয়েছে। আজ শনিবার (২মে) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ৩ হাজার মিটার দীর্ঘ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে এই কাজের সূচনা করার পর খাল পাড়ে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সিরিজ খালের এই খনন কাজ শুরু হলো, যার ফলে অত্র এলাকার ১৭টি গ্রাম দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। তিনি আরও উল্লেখ করেন যে, এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

২০২৫-২৬ অর্থবছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (EGPP) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ৩ কিলোমিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা এবং এটি দৈনিক মজুরির ভিত্তিতে সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24